ইরানের মিসাইল যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে: সতর্ক করলেন ট্রাম্প, আন্তর্জাতিক, ইরান, আমেরিকা, যুক্তরাষ্ট্র, বিশ্ব-রাজনীতি, ভূ-রাজনীতি,
ইরানের মিসাইল যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে আশঙ্কা সতর্ক করলেন ট্রাম্প।   ছবি: সংগৃহীত

ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরান অত্যাধুনিক মিসাইল তৈরি করছে। যার কিছু ইতিমধ্যে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে সক্ষম। এখন তারা এমন মিসাইল তৈরি করার পথে আছে যা সরাসরি যুক্তরাষ্ট্রেই আঘাত হানতে সক্ষম।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্টেট অব ইউনিয়নের বক্তব্যে ট্রাম্প বলেন, ‘এই সমস্যার সমাধানে আমি প্রাধান্য দেব কূটনীতিকে। কিন্তু একটি বিষয় আমি নিশ্চিত- সন্ত্রাসে মদদ দেওয়া বিশ্বের এক নম্বর রাষ্ট্র ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেব না। ইরান ইতিমধ্যে এমন মিসাইল তৈরি করেছে যেগুলো ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিদেশি ঘাঁটিতে হামলা চালাতে পারবে। তারা এখন এমন মিসাইল তৈরির কাজ করছে। যা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারবে।’

ইরানের বর্তমান সরকারকে অত্যাচারি দাবি করে ট্রাম্প আরও বলেন, ‘তারা নিজ দেশেরই ৩৫ হাজার মানুষকে হত্যা করেছে এবং অনেককে ফাঁসিতে ঝুলিয়েছে। কিন্তু তার ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে আরও বেশী হত্যাকাণ্ড এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।

 আরবিএ/আরটিএনএন