হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েই চলেছে। এর সরাসরি প্রভাবে একদিনের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশেরও বেশি বেড়েছে।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ১০৩ দশমিক ২৮ ডলারে, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম উঠেছে ৯৬ দশমিক ৮৫ ডলারে। আগের দিনের তুলনায় ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ।
বিশ্বজুড়ে জ্বালানি বাজার পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে, এই ঊর্ধ্বগতির মূল কারণ হরমুজ প্রণালিতে চলমান অবরোধ। পরিস্থিতি দীর্ঘায়িত হলে সামনে আরও বড় ধরনের অস্থিরতার আশঙ্কা রয়েছে।
আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন বিশ্বে পরিবাহিত তেল ও তরল গ্যাসের প্রায় ২০ শতাংশ এই রুট দিয়ে চলাচল করে। এ কারণেই এটিকে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ বলা হয়।
গত ২৮ তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা শুরুর পর ইরান এই জলপথে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে। পাশাপাশি বিভিন্ন দেশের ট্যাংকার জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। গত ১৫ দিনে অন্তত ১২টির বেশি ট্যাংকার হামলার শিকার হয়েছে বলে জানা গেছে।
একের পর এক হামলার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অনিয়মিত হয়ে পড়েছে, যার প্রভাব সরাসরি পড়ছে আন্তর্জাতিক বাজারে।
জ্বালানি বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের ওপরই এখন বৈশ্বিক তেলের বাজারের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!