ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, দেশটির মুসান্দাম উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে পালাউয়ের পতাকাবাহী তেল ট্যাঙ্কার ‘স্কাইলাইট’-এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন এবং জাহাজের ২০ জন ক্রু বা নাবিকের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য পাওয়া যায়নি।
ওমানের দুকুম বন্দরে দুটি ড্রোন হামলার খবর আসার পরপরই এই ঘটনাটি ঘটল। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, ওই ড্রোন হামলায় একজন বিদেশি কর্মী আহত হন। আমরা ওমানের দুকুম বন্দরের ঘটনাটি সম্পর্কে আরও তথ্য পাচ্ছি। একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, দুটি ড্রোন বন্দরটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি ড্রোন শ্রমিকদের ভ্রাম্যমাণ আবাসস্থলে আঘাত হানে। অন্যদিকে, দ্বিতীয় ড্রোনটির ধ্বংসাবশেষ জ্বালানি ট্যাংকের কাছে গিয়ে পড়লেও তাতে কোনো বস্তুগত ক্ষয়ক্ষতি হয়নি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!