ইরান, ট্রাম্প, খোমেনি, ইসরায়েল, আহমাদিনেজাদ
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ   ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু হলেও, দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ জীবিত ও অক্ষত রয়েছেন। রবিবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে তাঁর এক ঘনিষ্ঠ সহযোগী এই তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই উপদেষ্টা বলেন, "আমি তাঁর সঙ্গে যোগাযোগ করেছি। সবকিছু ঠিক আছে।" সূত্রটি আরও জানায়, "গতকাল তাঁর নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর (সিকিউরিটি ডিটেইল) একটি ভবনে হামলা চালানো হয়েছে। এতে তাঁর তিনজন দেহরক্ষী—যারা আইআরজিসি (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস)-এর সদস্য—নিহত হয়েছেন। তবে আক্রান্ত ভবনটি থেকে মাত্র ১০০ মিটার দূরে তাঁর নিজের বাসভবন অক্ষত রয়েছে এবং সেখানে কোনো হামলা হয়নি।"

এর আগে, ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা আহমাদিনেজাদ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়েছিল।

সূত্র : আনদোলু আজানসি

আরটিএনএন/এআই