ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি সত্ত্বেও পরিদর্শকরা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সমন্বিত কর্মসূচির প্রমাণ পাননি বলে দাবি করেছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি এনবিসি নিউজকে বলেন, সংস্থাটি ইরানে ‘পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পদ্ধতিগত ও কাঠামোবদ্ধ কর্মসূচির উপাদান’ শনাক্ত করতে পারেনি।
রাফায়েল গ্রোসি নিশ্চিত করেন যে তেহরান ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করেছে—যা বেসামরিক জ্বালানি প্রয়োজনের তুলনায় অনেক বেশি।
তিনি জোর দিয়ে বলেন, পরিদর্শকরা এ সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি যে ইরান বোমা তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। তবে এই মজুতকরণ গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
তিনি বলেন, এই সমৃদ্ধকরণই ছিল ‘আমাদের উদ্বেগের মূল উৎস’ এবং ওই মাত্রায় উপাদান জমা করার ‘কোনো স্পষ্ট উদ্দেশ্য’ নেই।
তিনি বলেন, ‘সেন্ট্রিফিউজগুলো অবিরাম ঘুরছিল এবং ক্রমাগত আরও বেশি উপাদান উৎপাদন করছিল।’
তিনি যোগ করেন, ‘‘তাত্ত্বিকভাবে এটি ‘১০টির বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট’ হতে পারত। কিন্তু তাদের কি তা আছে? উত্তর হলো ‘না’।”
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!