ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস   ছবি: সংগৃহীত

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন মুখপাত্র জানিয়েছেন, ইরান একটি ‘দীর্ঘস্থায়ী যুদ্ধের’ জন্য পুরোপুরি প্রস্তুত এবং তারা এমন সব অত্যাধুনিক অস্ত্র সামনে আনতে যাচ্ছে, যা চলমান এই সংঘাতে আগে কখনও ব্যবহৃত হয়নি। এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাঈনি বলেন, আগামী দিনে নতুন দফার হামলায় ইরানের শত্রুদের ‘বেদনাদায়ক আঘাতের’ জন্য প্রস্তুত থাকা উচিত।

তিনি বলেন, "ইরানের নতুন কৌশল ও অস্ত্রশস্ত্র আসছে। এসব প্রযুক্তি এখনও ব্যাপকভাবে ব্যবহার করা হয়নি।" নাঈনি আরও জানান, গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধের তুলনায় ইরান এখন আরও অনেক বেশি প্রস্তুত। চলমান এই সামরিক সংঘাতকে তিনি একটি ‘পবিত্র ও বৈধ যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেছেন।