নতুন সপ্তাহের শুরুতে দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সপ্তাহের শেষ দিকে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৬ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৯ মার্চ থেকে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরপর ১০ মার্চ থেকে এই বৃষ্টিপাতের পরিধি আরও কিছুটা বাড়তে পারে এবং তা ঢাকা বিভাগের কিছু এলাকায়ও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে। এ পরিস্থিতির প্রভাবে আগামী কয়েক দিনে আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
৭ মার্চ সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ দিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
৮ মার্চ রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
৯ মার্চ থেকে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১০ মার্চ বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। এ দিন রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের পরও দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!