বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী পাইনছড়ি এলাকায় মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দুল জব্বার (৪২) নামে এক বাংলাদেশির পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত আব্দুল জব্বার ওই ইউনিয়নের লেমুছড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যার দিকে আব্দুল জব্বার সীমান্তবর্তী পাইনছড়ি এলাকায় গেলে হঠাৎ মায়ানমারের কাছাকাছি একটি স্থলমাইন বিস্ফোরিত হয়। বিস্ফোরণের আঘাতে তার একটি পা বিচ্ছিন্ন হয় এবং গুরুতরভাবে আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, পাইনছড়ি সীমান্ত এলাকায় একটি মাইন বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটির বিস্তারিত অনুসন্ধান করা হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, মায়ানমার সীমান্তবর্তী এলাকায় আগে থেকেও স্থলমাইন বিস্ফোরণের ঝুঁকি বিদ্যমান। সীমান্তবর্তী এলাকার মানুষদের মধ্যে এই পরিস্থিতি ভয় এবং আতঙ্ক সৃষ্টি করছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!