রাষ্ট্রপতি কোনও ব্যক্তি নয়, এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেয়ার রেওয়াজ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতি এ রেওয়াজ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন।
শুক্রবার (৬ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক। আমরা চাই সংসদকে স্মরণীয় করে রাখতে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জাতীয় সংসদকে শক্তিশালী করতে হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিরোধী দল লিখিতভাবে ডেপুটি স্পিকারের কাছে প্রস্তাব দেয়ার বিধান নেই। তবে এ ক্ষেত্রে আমরা উদারতা দেখিয়েছি। জামায়াতকেও তা উদারভাবে গ্রহণ করা উচিত।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রস্তুত করতে এমন কর্মশালার গুরুত্ব অপরিসীম। এটি সংসদকে আরও শক্তিশালী এবং কার্যকর করতে সহায়তা করবে।
প্রসঙ্গত, শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারম্যান ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মশালার উদ্বোধন করেন। প্রথম দিনের অধিবেশন দুটি সেশনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে। শনিবার একই স্থানে অনুষ্ঠিত হবে কর্মশালার দ্বিতীয় দিন।
কর্মশালার মাধ্যমে দলের নবনির্বাচিত এমপিদের সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট প্রক্রিয়া, স্থায়ী কমিটির কাজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা দেয়া হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন দলের অন্যান্য এমপিরা, বিশেষ করে প্রথমবার নির্বাচিতরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য নিবিড় প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!