জেন-জি (Gen-Z) বা তরুণ প্রজন্মের তুমুল বিক্ষোভের মুখে কে পি শর্মা ওলি নেতৃত্বাধীন জোট সরকারের পতনের পর নেপালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন। শুক্রবার শুরু হওয়া এই নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছে সাবেক র্যাপার বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন নবগঠিত রাজনৈতিক দল ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)’।
সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের তথ্যমতে, আরএসপি ৭০টি আসনে, নেপালি কংগ্রেস ৮টি আসনে এবং সিপিএন-ইউএমএল ৬টি আসনে এগিয়ে রয়েছে। তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলির দল সিপিএন (ইউএমএল) ৫টি আসনে এগিয়ে রয়েছে এবং গগন থাপার নেতৃত্বাধীন নেপালি কংগ্রেস ৪টি আসনে এগিয়ে থেকে তৃতীয় অবস্থানে রয়েছে বলেও জানানো হয়েছে।
এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ‘প্রচণ্ড’-এর নেতৃত্বাধীন নেপালি কমিউনিস্ট পার্টি ২টি আসনে এবং রাজতন্ত্রপন্থি দল রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি ১টি আসনে এগিয়ে রয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, কাঠমান্ডু-১, কাঠমান্ডু-৭ এবং কাঠমান্ডু-৮—এই তিনটি আসনে ইতোমধ্যে জয়লাভ করেছে আরএসপি। তবে নেপালের নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এর মধ্যে কাঠমান্ডু-৮ আসন থেকে বিরাজ ভক্ত শ্রেষ্ঠ, কাঠমান্ডু-১ থেকে রঞ্জু দর্শনা এবং কাঠমান্ডু-৭ আসন থেকে গণেশ পারাজুলি জয়ী হয়েছেন।
ঐতিহ্যবাহী দলগুলোর বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরেছে আরএসপি
নেপালের কমিউনিস্ট পার্টি (ইউএমএল) এবং নেপালি কংগ্রেসের মতো ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোর একটি শক্তিশালী বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরেছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। গ্যালাক্সি ফোরকে (Galaxy 4K) টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক রবি লামিছানে ২০২২ সালে এই দলটি প্রতিষ্ঠা করেন। ওই বছর অনুষ্ঠিত নির্বাচনে দলটি ১৩১টি আসনে প্রার্থী দিয়ে সরাসরি ভোটে ৭টি এবং আনুপাতিক প্রতিনিধিত্বে ১৩টি আসনে জয়লাভ করেছিল। সেসময় দলভিত্তিক আনুপাতিক ভোটে ১০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে নেপালের ফেডারেল পার্লামেন্টের (কেন্দ্রীয় আইনসভা) সাতটি জাতীয় দলের একটি হিসেবে স্বীকৃতি পায় আরএসপি।
এদিকে, তানাহুন-১ আসনের ভোট গণনায় নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছেন আরএসপি প্রার্থী ড. স্বর্ণিম ওয়াগলে। প্রধান নির্বাচন কর্মকর্তা বিষ্ণু প্রসাদ উপাধ্যায় জানান, সকাল ১১টা পর্যন্ত ওয়াগলে ২ হাজার ৯২৮টি ভোট পেয়েছেন।
সংবাদমাধ্যম 'দ্য হিমালয়ান টাইমস'-এর প্রতিবেদন অনুযায়ী, ১ হাজার ৬৫৭ ভোট পেয়ে তার ঠিক পেছনেই দ্বিতীয় অবস্থানে রয়েছেন নেপালি কংগ্রেসের প্রার্থী গোবিন্দ ভট্টারাই। অন্যদিকে, সিপিএন-ইউএমএল প্রার্থী ভগবতী নেউপানে পেয়েছেন ১ হাজার ১০১ ভোট।
সূত্র : এনডিটিভি
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!