ইরান, ট্রাম্প, খোমেনি, ইসরায়েল
মার্কিন হামলায় নিহত স্কুল শিক্ষার্থীদের কফিন প্রস্তুত করা হচ্ছে   ছবি: সংগৃহীত

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, সপ্তাহান্তে (শনিবার) ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান জোরদার হওয়ার পর থেকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে প্রায় ২০০ শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংস্থাটি জানায়, নিহত এসব শিশুর মধ্যে অন্তত ১৮১ জন ইরানে, ৭ জন লেবাননে, ৩ জন ইসরায়েলে এবং ১ জন কুয়েতে প্রাণ হারিয়েছে।

ইউনিসেফ এক বিবৃতিতে বলেছে, "শিশুরা যুদ্ধ বাধায় না, কিন্তু তাদেরকেই এর চরম মূল্য চোকাতে হয়। মধ্যপ্রাচ্য জুড়ে এই সামরিক উত্তেজনার ফলে ইতোমধ্যেই শিশুদের ওপর এক ভয়াবহ ও ধ্বংসাত্মক প্রভাব পড়েছে।"

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর (আইআরজিসি) তথ্যমতে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রথম দিনেই দেশটির দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে আঘাত হানা হয়। ওই হামলায় অন্তত ১৭৫ জন স্কুলছাত্রী নিহত হয়।