মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ইসরায়েলের কাছে ১৫ কোটি ১৮ লাখ (১৫১.৮ মিলিয়ন) ডলারের সামরিক সরঞ্জাম ও সহায়তা বিক্রির সম্ভাব্য একটি অনুমোদন দিয়েছে। পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতি অনুযায়ী, বর্তমান পরিস্থিতিকে 'জরুরি অবস্থা' হিসেবে বিবেচনা করে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও "ইসরায়েল সরকারের কাছে অবিলম্বে এই অস্ত্র বিক্রির প্রয়োজনীয়তা" নির্ধারণ করেছেন।
বিবৃতিতে বলা হয়, "প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের কৌশলগত একটি আঞ্চলিক অংশীদারের নিরাপত্তা জোরদার করতে সাহায্য করবে; যা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করবে। এর ফলে এটি পরিশেষে যুক্তরাষ্ট্রের নিজস্ব পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তায় অবদান রাখবে।"
জরুরি এই অস্ত্র প্যাকেজের মধ্যে রয়েছে বিএলইউ-১১০এ/বি (BLU-110A/B) সাধারণ বোমার পাশাপাশি আনুষঙ্গিক সরঞ্জাম ও সহায়তা সেবা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!