ইরান, ট্রাম্প, খোমেনি, ইসরায়েল, সুদান, ঈদ
ফিলিস্তিনের গাজায় ঈদের নামাজ আদায় করছেন মুসলিমরা   ছবি: সংগৃহীত

সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম সাধনার পবিত্র রমজান মাস শেষে শুক্রবার (২০ মার্চ)বিশ্বজুড়ে মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেছেন। নতুন চাঁদ দেখার মধ্য দিয়ে রমজান মাসের সমাপ্তি ঘটে এবং শাওয়াল মাসের সূচনা হয়।

যেহেতু কিছু দেশ খালি চোখে চাঁদ দেখার ওপর নির্ভর করে, তাই স্থানভেদে ঈদের সময় ভিন্ন হতে পারে। এর ফলে মালি, নাইজার ও আফগানিস্তানসহ বেশ কয়েকটি দেশে বৃহস্পতিবার ঈদ উদযাপিত হয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশে শুক্রবার ঈদ পালিত হয়েছে।

এই ধর্মীয় উৎসবটি সাধারণত দুই দিনব্যাপী চলে এবং এটি হজের সময় অনুষ্ঠিত ঈদুল আজহা থেকে ভিন্ন। ঈদুল ফিতর সাধারণত খোলা মাঠে বা ঈদগাহে জামাতে নামাজের মধ্য দিয়ে শুরু হয়। এটি পরিবার-পরিজন ও বন্ধুদের একত্রিত হওয়া এবং সামষ্টিক প্রার্থনা ও উৎসবে অংশ নেওয়ার একটি সুযোগ।

তবে অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জন্য এবারের ঈদ এসেছে সংঘাত ও অস্থিতিশীলতার এক বেদনাদায়ক প্রেক্ষাপটে। ইরানে চলমান যুদ্ধ জনজীবনে ব্যাপক বিপর্যয় ডেকে এনেছে, অন্যদিকে উপসাগরীয় অঞ্চলের একাংশেও আঞ্চলিক উত্তেজনার আঁচ লেগেছে।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি হামলার বিস্তৃতি বাড়ার কারণে লেবাননে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া সুদানের যুদ্ধ তৃতীয় বছরে পদার্পণ করায় দেশটি বর্তমানে বিশ্বের বৃহত্তম মানবিক সংকটে পরিণত হয়েছে।