পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, একটি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য ‘পয়েন্ট’-এর মাত্র একটি নির্দিষ্ট সেট রয়েছে। তিনি বলেন, এসব বিষয় গোপন বৈঠকে আলোচনা করা হবে এবং এর ভিত্তিতেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পক্ষগুলো।
ট্রাম্প আরও উল্লেখ করেন, প্রস্তাবিত বিষয়গুলো যুক্তিসঙ্গত এবং সহজেই বাস্তবায়নযোগ্য।
এর আগে বুধবার (৮ এপ্রিল) তিনি জানান, ইরান সংকট নিয়ে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে। তবে আলোচনার মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি।
একই দিন এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আশা প্রকাশ করেন, শুক্রবার (১০ এপ্রিল) থেকে আলোচনা শুরু হবে এবং তা দ্রুত অগ্রসর হবে।
অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছে।
এদিকে, ট্রাম্প তার পোস্টে আরও অভিযোগ করেন, কিছু অজ্ঞাত ব্যক্তি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বিভ্রান্তিকর চিঠিপত্র ছড়াচ্ছে। এ ঘটনায় তিনি ফেডারেল তদন্তের হুমকি দিলেও এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!