চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিসংক্রান্ত প্রক্রিয়া নিয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আপিলের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে আজ বৃহস্পতিবার আদেশ দেবেন সর্বোচ্চ আদালত।
জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ বিষয়ে আদেশ দেবেন। এর আগে বুধবার শুনানি শেষে আজকের জন্য আদেশের দিন ধার্য করা হয়।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরাম–এর সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন লিভ টু আপিল করেন। তাঁর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আনোয়ার হোসেন। তিনি বলেন, লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়ার জন্য আজকের দিন ঠিক করেছেন আপিল বিভাগ।
২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি DP World–এর সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্বের আওতায় সমঝোতা স্মারক সই করে পিপিপি কর্তৃপক্ষ। পরে কোম্পানিটির সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তিসংক্রান্ত প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি।
রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ৩০ জুলাই হাইকোর্ট রুল জারি করেন। পরে শুনানি শেষে ৪ ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ার–এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে বিভক্ত রায় হয়। সেখানে জ্যেষ্ঠ বিচারপতি রুল যথাযথ ঘোষণা করলেও অপর বিচারপতি রিট খারিজের পক্ষে মত দেন।
বিভক্ত রায়ের পর মামলাটি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদ–এর একক বেঞ্চে পাঠানো হয়। গত ২৯ জানুয়ারি ওই বেঞ্চ রিট খারিজ করে রায় দেন। ফলে হাইকোর্টে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রিট খারিজের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
পরে ওই রায়ের বিরুদ্ধে রিট আবেদনকারী পক্ষ আপিল বিভাগে আবেদন করে এবং চুক্তিসংক্রান্ত প্রক্রিয়ায় স্থিতাবস্থা চায়। শুনানি শেষে চেম্বার আদালত সেদিন ‘নো অর্ডার’ দেন এবং নিয়মিত লিভ টু আপিল করতে বলেন। এরপর হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর লিভ টু আপিল করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!