ছুটি, ঈদের ছুটি, আনন্দ, বাংলাদেশ সুপ্রিমকোর্ট,
বাংলাদেশ সুপ্রিমকোর্ট।   ছবি: সংগৃহীত

আসন্ন ছুটির ধারাবাহিকতায় আগামী বুধবার (১৮ মার্চ) দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর উভয় বিভাগে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়–এর জারি করা স্মারকের আলোকে আসন্ন শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটির মাঝামাঝি থাকা ১৮ মার্চ দিনটি নির্বাহী আদেশে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

এ প্রেক্ষাপটে প্রধান বিচারপতির অনুমোদনক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ–এও ১৮ মার্চ একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আরবিএ/আরটিএনএন