বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনকে ঘিরে নির্বাচনী মাঠে উত্তাপ দেখা দিয়েছে। গত রোববার (১৫ মার্চ) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছেন। এর মাধ্যমে সোমবার (১৬ মার্চ) থেকে দুই আসনে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে, যা চলবে আগামী ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় একজন বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে এই দুই আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করে উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেন। বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জয়ী হলেও তিনি ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেটি শূন্য ঘোষণা করা হয়।
শেরপুর-৩ আসন:
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল তালেব মো. সাইফুদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করায় বর্তমানে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন:
মো. মাসুদুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী)
মো. মাহমুদুল হক রুবেল (বিএনপি)
মো. আমিনুল ইসলাম (স্বতন্ত্র)
মো. মিজানুর রহমান (বাসদ-মার্কসবাদী)
বগুড়া-৬ আসন:
তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন:
মো. রেজাউল করিম বাদশা (বিএনপি)
মো. আবিদুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী)
মো. আল আলিম তালুকদার (বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি)
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটাররা বিরতিহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!