প্রেস ক্লাব, পুলিশ
জাতীয় প্রেস ক্লাবের ওয়াশরুম থেকে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার করা হয়।   ছবি: সংগৃহীত

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রেস ক্লাব সূত্র জানিয়েছে, প্রেসক্লাবের দো-তলার বাথরুম থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। 

পুলিশ জানিয়েছে, পরিবারের উপস্থিতিতে সকালে প্রেসক্লাবের শৌচাগারের তালা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, প্রেসক্লাবের শৌচাগারের তালা ভেঙে আমরা সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার করেছি।