গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। ভোট দেয়া শেষে দেবীদ্বারবাসীর উদ্দেশে হাসনাতের আহ্বান, আপনি যাকে ইচ্ছা ভোট দেন, শুধু ভোটের জন্য আপনার ব্যক্তিগত সম্পর্কের অবনতি ঘটুক সেটি আমরা চাই না। আমরা আশা করি, সৌহার্দ্য-সম্প্রীতি আপনারা বজায় রাখবেন। ভোটের কারণে কারো সাথে নেতিবাচক সম্পর্ক আমরা প্রত্যাশা করি না।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সকাল ভোট দিয়ে হাসনাত বলেন, ‘আমার আসনের ১ লক্ষ ৩০ হাজার ভোটারের প্রথম ভোট। এজন্য একটা আগ্রহ আছে, উৎসাহ আছে। বেলা গড়াক, বেলা গড়ানোর সাথে সাথে ভোটের যে পরিস্থিতি সেটা কতটা পরিবর্তন হয়... উৎসাহটা আশা করি বজায় থাকবে এবং সবাই উৎসাহে ভোট দিতে আসবে। ’
এজেন্ট প্রবেশে কোনো সমস্যা হচ্ছে কি না এমন প্রশ্নে হাসনাত বলেন, ‘এখনো পর্যন্ত আমরা কোনো ভোটকেন্দ্রে টেকনিক্যাল বা প্রক্রিয়াগত কোনো জটিলতার খবর আসেনি। যদি কোনো প্রক্রিয়াগত কোনো জটিলতার বিষয় আসে সেটা আমি জানাবো।’
হাসনাত বলেন, ‘আমরা কোনো সহিংসতা, শঙ্কা এগুলো থেকে মুক্ত থাকতে চাই। ভোট উৎসবের মতো, ভোট তো ভয়ের না। মানুষ যার যা ইচ্ছা, যাকে ইচ্ছা ভোট দেবে।’
যদিও আগের ঘটনা টেনে কিছুটা শঙ্কার কথাও জানালেন তিনি, ‘যেটা হয়েছে, আমরা গত ২ দিন দেখেছি ভোট যেন না দিতে আসে এবং নিজের বিরুদ্ধে ভোট দিলে বাড়িঘর জ্বালিয়ে দেয়ার কথা বলা হয়েছে। এ ধরনের বক্তব্য দিয়ে হচ্ছে ভয়ভীতি দেখানোর একটা প্রচেষ্টা ছিল। ’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!