মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে।
রোববার (১২ এপ্রিল) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য প্রকাশ করেছে।
আইআরজিসি এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া যেকোনো সামরিক জাহাজকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে “কঠোর ও নির্ণায়ক ব্যবস্থা” নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
এর আগে ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন, ইরান হরমুজ প্রণালিতে যে মাইন স্থাপন করেছে, তা অপসারণ শুরু করবে যুক্তরাষ্ট্র।
তিনি সতর্ক করে বলেন, কোনো ইরানি বাহিনী যদি মার্কিন বা শান্তিপূর্ণ জাহাজ লক্ষ্য করে হামলা চালায়, তাহলে ‘সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে।’
প্রতিক্রিয়ায় আইআরজিসি জানায়, হরমুজ প্রণালি তাদের ‘স্মার্ট নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার’ আওতায় রয়েছে এবং আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। তবে বেসামরিক জাহাজগুলোকে নির্ধারিত নিয়ম মেনে নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে।
বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই নৌপথে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও অবনতি হলে বৈশ্বিক তেলবাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!