ইসলামাবাদে আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কড়া পদক্ষেপের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা সব জাহাজ অবরোধ করার নির্দেশ দিয়েছেন তিনি।
রবিবার (১২ এপ্রিল) ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, মার্কিন বাহিনী হরমুজ প্রণালিতে প্রবেশ বা বাহির হওয়ার চেষ্টা করা যেকোনো জাহাজ অবরোধের প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে শুরু করবে। তিনি বলেন, একটি পর্যায়ে সবার জন্য প্রণালি উন্মুক্ত করা হবে, কিন্তু ইরান সেই সুযোগ দিচ্ছে না।
এছাড়া ট্রাম্প জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় ইরানকে টোল দিয়েছে এমন প্রতিটি জাহাজ খুঁজে বের করে আটকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন নৌবাহিনীকে। তাঁর ভাষায়, 'যারা অবৈধ টোল দিয়েছে, তারা সমুদ্রে নিরাপদ চলাচলের নিশ্চয়তা পাবে না।'
এই ঘোষণা এমন সময়ে এলো যখন পাকিস্তানে ২১ ঘণ্টার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে এবং ইরানের স্পিকার ঘালিবাফ দাবি করেছেন হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ তেহরানের হাতে। দুই পক্ষের এই মুখোমুখি অবস্থানে পরিস্থিতি দ্রুত নতুন সংকটের দিকে যাচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন হয়। মার্কিন নৌ অবরোধ কার্যকর হলে বৈশ্বিক জ্বালানি সংকট আরও গভীর হবে এবং চীন ও ভারতের মতো ইরানের তেলের বড় ক্রেতা দেশগুলোও সরাসরি চাপে পড়বে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!