গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় জোট। মিছিলটি শহরের প্রাণকেন্দ্র শহিদ ডা. আবুল কাশেম ময়দান থেকে শুরু হয়ে সদর উপজেলার মেইন রোড প্রদক্ষিণ করে পুনরায় কাশেম ময়দানে গিয়ে শেষ হয়। এতে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন।
রোববার (১২ এপ্রিল) বিকেল ৪টায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আপামর জনতাকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নের সুযোগ থাকলেও গড়িমসি করে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে না।
বক্তারা আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আসার পর বলেছিলেন ‘উই হ্যাভ আ প্ল্যান!’ তবে গণভোটের রায়কে অকার্যকর করার বিষয়টি কি ‘উই হ্যাভ আ প্ল্যান’ এর অংশ? বলে মন্তব্য করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. ফজলুর রহমান সাঈদ, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক গোলাম কিবরিয়া মণ্ডল তাপসসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!