‘ইবাদত আপনার, সেবা আমাদের’ এই প্রতিপাদ্যকে ধারণ করে যশোরের শার্শা উপজেলার নাভারণে জাহাঙ্গীর হজ গ্রুপ (ছিদ্রাত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস)-এর উদ্যোগে হজযাত্রীদের জন্য প্রস্তুতিমূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকাল ১০টায় নাভারণ হক কমিটি সেন্টারে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। আলহাজ্ব জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৪০ জন হজযাত্রী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে পবিত্র হজের যাবতীয় নিয়ম-কানুন, করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এছাড়াও ইহরাম বাঁধা, তাওয়াফ, সাঈ, আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাত্রিযাপন এবং কুরবানির বিধান সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করা হয়।
একই সঙ্গে সৌদি আরবে অবস্থানকালীন স্বাস্থ্যবিধি, শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও প্রদান করা হয়।
আয়োজকরা জানান, আগামী ২০ এপ্রিল একই ফ্লাইটে জাহাঙ্গীর হজ গ্রুপের ব্যবস্থাপনায় মোট ৯৭ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা হবেন।
এ সময় হজযাত্রীদের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল পিঠের ব্যাগ, সাইড ব্যাগ, ৭ দানা তসবিহ, জুতা রাখার ব্যাগ, নারীদের জন্য হিজাব, পাথর সংরক্ষণের রুমাল, পুরুষদের জন্য ঘাড়ের রুমাল এবং একটি করে ছাতা।
শেষে হজযাত্রীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং তাদের সুস্থভাবে হজ পালন শেষে নিরাপদে দেশে প্রত্যাবর্তনের জন্য মোনাজাত করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!