মোরগের কণ্ঠে শোনা যাচ্ছে আল্লাহর নাম। মোরগটি বারবার শুধু ‘আল্লাহ, আল্লাহ’ বলে ডাকছে। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আল্লাহর নাম ধরে ডাকা মোরগটিকে দেখতে ভিড় করেছিলেন অনেকেই।
ঘটনাটি ঘটেছে পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পুন্ডুরিয়া গ্রামে। পরে অবশ্য মোরগটি বিক্রি করে দেন মোরগের মালিক। আর যিনি কিনেছিলেন, তিনি মোরগটি জবাই করে খেয়ে ফেলেন।
জানা গেছে, দেশি ওই মোরগটি দীর্ঘদিন ধরে বাড়িতে পালন করছিলেন পুন্ডুরিয়া গ্রামের রহিম শেখের ছেলে সাব্বির শেখ। মোরগটিকে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) রান্নার জন্য ধরলে ঠিক তখনই মোরগের কণ্ঠে আকস্মিকভাবে শোনা যায় ‘আল্লাহ, আল্লাহ’ ডাক। মোরগের জিকির করা দেখে অবাক হন স্থানীয়রা।
মোরগটিকে দেখতে ভিড় জমান অনেকেই। পরে স্থানীয় পুন্ডুরিয়া দাখিল মাদরাসায় মোরগটিকে দান করে দেন সাব্বির। মোরগটিকে ৫০০ টাকা দরে ক্রয় করে বাড়িতে নিয়ে জবাই করে খেয়ে ফেলেন মাদরাসার নৈশপ্রহরী।
মোরগের আল্লাহ ডাকার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্যান্য মোরগ-মুরগির ডাক স্বাভাবিক থাকলেও এই মোরগটির কণ্ঠস্বর ছিল ভিন্ন। ঠিক মানুষের মতোই মোরগটি উচ্চ স্বরে ‘আল্লাহ, আল্লাহ’ বলে ডাকছিল। বিস্মিত পরিবারের দাবি, এটি সৃষ্টিকর্তার বিশেষ কুদরত।
সাব্বির জানান, জীবনে তিনি কত হাঁস, মুরগি, কবুতর পালন করেছেন সবাই দেখেছেন। কিন্তু কখনো এমন ডাক শোনেননি। মোরগের কণ্ঠে আল্লাহর নাম শুনে তিনি অবাক হয়েছেন। তিনি বলেন, আমি জবাই করা বাদ দিয়ে অনেকটা ভয়ে পুন্ডুরিয়া মাদরাসায় দান করে দিয়ে এসেছি, তারা কী করেছে আমার জানা নেই।
পুন্ডুরিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুল ওয়াদুদ জানান, সাব্বির নামের ওই ছেলেটি একটি মোরগ দান করে দিয়েছিল গত বৃহস্পতিবার। মোরগটিকে আমাদের নাইটগার্ড আব্দুল করিম প্রামাণিক ৫০০ টাকা দরে ক্রয় করে নিয়ে জবাই করে খেয়ে ফেলেছেন। তবে তিনি জানতেন না যে মোরগটি ‘আল্লাহ, আল্লাহ’ বলে ডাক দেয়। আমরা পরে ভিডিওতে দেখেছি। এ বিষয়ে ইসলাম ধর্মে কোনো হাদিস আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমার জানা নেই।
এ বিষয়ে পাঁচুরিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা সাখাওয়াত হোসেন বেলালী বলেন, ইসলাম ধর্ম মতে কিয়ামতের যেসব আলামত রয়েছে, তার মধ্যে একটি হলো কিয়ামতের পূর্বমুহূর্তে প্রাণী এবং জড় পদার্থ মানুষের সঙ্গে কথা বলবে। আল্লাহ রাব্বুল আল-আমিন মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন, তিনি চাইলে অন্যান্য সৃষ্টিজীবকেও কথা বলার ক্ষমতা দিতে সক্ষম।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!