ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এ নেতা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে যখন ওই কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, তখন তার ওপর হামলা চালানো হয়।
তিনি বক্তব্য দেওয়ার সময় মির্জা আব্বাস সমর্থিত কর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। একপর্যায়ে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। বিশৃঙ্খলার মাঝে পড়ে যাওয়া নাসীরুদ্দীন পাটওয়ারীকেও নিরাপদে উদ্ধার করে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
তবে এরপর ফেসবুকে ভোট ডাকাতি ও হামলার অভিযোগ এনে পোস্ট করেন এনসিপির এ নেতা। তিনি লেখেন, মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই আমাদের ওপর হামলা চালায়।
এ সময় তিনি এ ঘটনার নিন্দা জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
তবে অভিযোগের বিষয়টি নিয়ে মির্জা আব্বাস বা তার পক্ষ থেকে কেউ কিছু এখনো কিছু বলেনি।
এজেন্টদের প্রবেশে বাধা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ
রাজধানীর মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্রে এজেন্টদের প্রবেশে বাধা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ তুলেছেন ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী। কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি দাবি করেন, এটি গণতান্ত্রিক পরিবেশ নয়, বরং প্রভাবশালীদের ক্ষমতা প্রদর্শনের চেষ্টা।
তিনি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে অনিয়ম ও এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ করেন।
তিনি বলেন, ভোটকেন্দ্র পরিদর্শন করে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা-৮ আসনের শাপলা কলি প্রতীকের এ প্রার্থী। তিনি অভিযোগ করেন, কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি এবং নানা অনিয়মের মাধ্যমে প্রভাব খাটানোর চেষ্টা চলছে।
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, প্রশাসনের লোকজন চেকিং করেনি, চেকিং করেছে দলীয় গুন্ডা-সন্ত্রাসীরা। মির্জা আব্বাস কলেজ কেন্দ্রে আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। এটা গণতন্ত্র নয়, গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চলছে। তিনি দাবি করেন, কেন্দ্রের ভেতরে প্রবেশে তাদের এজেন্টদের বাধা দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। শুধু নাম যেখানে আছে, সেই জায়গাটা খোলা রাখা হয়েছে। আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। পাওয়ার কাটা হয়েছে। নিজ বাড়ির ক্ষমতা দেখানো হচ্ছে।
নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে শাপলা কলি প্রতীকের এই প্রার্থী বলেন, লাঙ্গল ও ধান মিলেমিশে একাকার হয়ে গেছে। লাঙ্গল এখন ধানের পক্ষে কাজ করছে। এর পেছনে কারা আছে, তা জনগণ বুঝে গেছে।
তবে ভোটারদের সাড়া পাচ্ছেন দাবি করে তিনি বলেন, মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। অনেকে ভয় নিয়ে কেন্দ্রে আসছেন। কেউ কেউ স্লিপ নিয়ে এসেছেন, কিন্তু অন্তরে শাপলা কলিকেই ভোট দিচ্ছেন।
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ঢাকায় শাপলা কলির বিজয় হবে। তবে এই বিজয় আমার না, শহীদ ওসমান হাদি ভাইয়ের। অনেকে আমাকে বলেছেন, তারা এই ভোট শহীদ উসমান হাদি ভাইকে উৎসর্গ করছেন। শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আমরা যারা কটু কথা বলেছে, এমনকি মারধর করেছে, তাদেরও ক্ষমা করে দিয়েছি। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, যারা সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব করে, তাদের বাংলার জমিনে কোনো স্থান নেই। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমাদের ওপর বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি, কেউ হামলা করলে প্রশাসনকে জানাতে। তবে প্রশাসনের সামনে যদি আমাদের ওপর আঘাত করা হয়, আমরা পাল্টা জবাব দেব।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘খেলার মাঠে থাকুন, ভয় পাবেন না। ৯০ মিনিট খেলার মতো শেষ পর্যন্ত থাকুন। খেলা থেকে উঠে যাবেন না।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!