আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এখন ফল প্রকাশের পালা। এ ফলের দিকেই তাকিয়ে আছে গোটা দেশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সারাদেশে ভোটগ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
সারাদিন নানা অভিযোগ, বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
তবে যেসব স্থানে এখনো ভোটারদের লাইন রয়েছে বা ভোট কেন্দ্রের ভেতরে ভোটাররা রয়েছেন, তাদের ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে।
বাংলাদেশে এবারই প্রথমবার সংসদ নির্বাচনের দিনে একই সাথে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম বাংলাদেশে পোস্টাল ভোটও নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছিলো, যা আজ বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলেছে।
প্রথম সাড়ে চার ঘণ্টায় প্রায় ৪৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও ধস্তাধস্তির পর মহিবুজ্জামান কচি নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
৬ লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট এসেছে: ইসি
বাংলাদেশের সাধারণ নির্বাচনে বৃহস্পতিবার পর্যন্ত ৬ লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট নির্বাচন কমিশনের কাছে এসেছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এবারই প্রথমবারের মতো পোস্টাল ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।
এর বাইরে বাংলাদেশের কারাগারে থাকা বন্দিরা এবং নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তারা পোস্টাল ব্যালট দেওয়ার সুযোগ পেয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার 'পোস্টাল ভোট বিডি' অ্যাপে নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে সাত লাখ ৬১ হাজার ১৩৮ জন প্রবাসী বাংলাদেশি।
বেলা ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ
বেলা ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
আজ বিকেল সোয়া চারটার দিকে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সহিংসতা ও অনিয়মের কিছু অভিযোগ এসেছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২ দশমিক ৮৮ শতাংশ বলে জানিয়েছিলেন ইসি সচিব।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!