জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ দুটি আসনেই জয়লাভ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী, তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। তার চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানী জয়ী হয়েছেন তারেক রহমান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টায় ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, ঢাকা-১৭ আসনে পোস্টাল ভোটসহ ১২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। সব মিলিয়ে এই আসনে তারেক রহমান ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানী জয়ী হন।
বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনে ভূমিধস জয় পেয়েছেন । নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ১৮ হাজার ৬৫৪ ভোট বেশি পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই বেসরকারি ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এই আসনের ১৫০টি কেন্দ্রে (পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ ১৫১টি) তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
নির্বাচনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের আ ন ম মামুনুর রশীদ (হাতপাখা) ২ হাজার ৫০৮ ভোট, বাসদ মনোনীত দিলরুবা নুরী (মই) ৭৯৫ ভোট এবং জাসদের আব্দুল্লাহ আল ওয়াকী (তারা) ২৭৬ ভোট পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া-৬ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে ৩ লাখ ২২ হাজার ৪৮৫ জন ভোটার ভোট দিয়েছেন। । প্রদত্ত ভোটের মধ্যে ৩ লাখ ১৭ হাজার ৪৮৯টি ভোট বৈধ এবং ৪ হাজার ৯৯৬টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে। এই আসনে ভোটের হার ৭১ দশমিক শূন্য ৩ শতাংশ।
বিশাল ব্যবধানে এই জয়ে আনন্দ প্রকাশ করেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
বৃহষ্পতি বার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে পুরো দেশে ভোট হয়।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!