ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। রোববার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন-এর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন।
উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপাচার্য মহোদয় রবিবার সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে মন্ত্রণালয় থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রচলিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এর আগে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য বলেন, আপৎকালীন পরিস্থিতি কেটে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। দায়িত্ব পালনের একটি ভালো পর্যায়ে এসে তিনি সরে দাঁড়াতে চান বলে জানান।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে যেন কোনো শূন্যতা তৈরি না হয় এবং ধারাবাহিকতা ব্যাহত না হয়, সে জন্য প্রয়োজন হলে সরকার ও অংশীজনদের সিদ্ধান্ত অনুযায়ী কিছু সময় দায়িত্ব পালনে প্রস্তুত আছেন। পাশাপাশি রাজনৈতিক সরকার যেন তাদের পরিকল্পনা অনুযায়ী প্রশাসন সাজাতে পারে, সে সুযোগ করে দিতেই তিনি সরে দাঁড়াতে চান বলে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সরকার প্রয়োজন মনে করলে যেকোনো সহযোগিতা করতে তিনি প্রস্তুত। একই সঙ্গে ডেপুটেশন থেকে অব্যাহতি দিয়ে নিজ বিভাগে শিক্ষকতার মূল দায়িত্বে ফেরার অনুমতি দ্রুত দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!