ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদমর্যাদার কয়েকটি পদে রদবদল আনা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সেনা সদর দপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
রদবদলের পর লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি আর্টডকের জিওসি ছিলেন।
পাশাপাশি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) প্রধান হিসেবে নিয়োগ পাচ্ছেন কায়সার রশিদ চৌধুরী। বর্তমানে তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদায় সেনা সদর দপ্তরে কর্মরত রয়েছেন।
অন্যদিকে, সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।
এ ছাড়া বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!