পুরান ঢাকায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড দগ্ধ একজনের মৃত্যু
পুরান ঢাকায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড দগ্ধ একজনের মৃত্যু।   ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি বাসায় এসির গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মো. সেলিম (৩৩) মারা গেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, পুরান ঢাকার নারিন্দা এলাকা থেকে আগুনে দগ্ধ সেলিম আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে মো. মোক্তার বেপারীর ২২ শতাংশ দগ্ধ ও সেলিনা আক্তারের ২০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মোক্তার বেপারী (৫৫), সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩) নামে তিনজন দগ্ধ হন।পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।