পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ৩ মার্চ থেকে। ওইদিন সকাল থেকেই কাউন্টার ও অনলাইন দুই মাধ্যমেই যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। ৩ মার্চ থেকে ১২ মার্চ এবং ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের যাত্রার অগ্রিম টিকিট দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন-এর এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে সংগঠনের সেক্রেটারি শুভঙ্কর ঘোষ রাকেশ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের চাপ সামাল দিতে আগাম প্রস্তুতি নেয়া হয়েছে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে একাধিক নির্দেশনা দেয়া হয়েছে।
রাকেশ বলেন, আগামী ৩ মার্চ সকাল থেকে নির্ধারিত কাউন্টারগুলোতে সরাসরি টিকিট বিক্রি শুরু হবে। একই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও যাত্রীরা পছন্দের বাস, রুট ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন। তিনি উল্লেখ করেন, অনলাইন ও কাউন্টার উভয় ক্ষেত্রেই একই ভাড়া কার্যকর থাকবে, যাতে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ না থাকে।
তিনি আরও জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার বাইরে কোনো অতিরিক্ত ভাড়া নেয়া যাবে না। প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হবে, যাতে যাত্রীরা সহজেই নির্ধারিত ভাড়া সম্পর্কে জানতে পারেন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া যায়।
ঈদে টিকিট কালোবাজারি ও অনিয়ম ঠেকাতে বাড়তি নজরদারির ব্যবস্থাও নেয়া হয়েছে বলে জানান সংগঠনের এই নেতা। বিভিন্ন কাউন্টারে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সন্দেহজনক কার্যক্রম নজরদারিতে রাখা হবে। কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। পাশাপাশি মালিক সমিতির পক্ষ থেকেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবছর ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীসহ বড় শহরগুলো থেকে বিপুলসংখ্যক মানুষ নিজ নিজ জেলায় ফিরতে শুরু করেন। ফলে বাস টার্মিনাল ও কাউন্টারগুলোতে যাত্রীচাপ বেড়ে যায়। এবারও একই পরিস্থিতি সামাল দিতে আগাম টিকিট বিক্রির মাধ্যমে যাত্রীদের ভোগান্তি কমানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পরিবহন মালিকদের পক্ষ থেকে যাত্রীদের অনলাইনে টিকিট কেনার পরামর্শ দেয়া হয়েছে, যাতে কাউন্টারে অতিরিক্ত ভিড় এড়ানো যায়। একই সঙ্গে যাত্রীদের নির্ধারিত ভাড়া পরিশোধ এবং যাত্রার সময়সূচি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!