মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে সরকার। সম্ভাব্য ঝুঁকি ও জরুরি পরিস্থিতি বিবেচনায় যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
রোববার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা জরুরি প্রয়োজনে নির্ধারিত কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন। এজন্য ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইন নম্বর +৮৮০৯৬১০১০২০৩০-এ ফোন করে প্রয়োজনীয় তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, শনিবার ইরানে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে তেহরান পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আরব রাষ্ট্রগুলোতে অবস্থিত মার্কিন স্থাপনা ও সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
সব মিলিয়ে পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যজুড়ে দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কা নতুন করে তীব্র হয়েছে। এ অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সরকার।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!