ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা।
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা।   ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১১৩৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জনাব মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৯ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ১৫ টি মোটরসাইকেলসহ মোট ৭০ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭ টি বাস, ১৪ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ৬ টি সিএনজি ও ৫ টি মোটরসাইকেলসহ মোট ১৭৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪ টি বাস, ১টি ট্রাক, ৮ টি ক্যাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৪৪ টি মোটরসাইকেলসহ মোট ৭৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৮ টি বাস, ৩০ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৪৯ টি মোটরসাইকেলসহ মোট ১৫৮ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪ টি বাস, ৩ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৪০ টি মোটরসাইকেলসহ মোট ১০৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৪ টি বাস, ৫ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৬৬ টি মোটরসাইকেলসহ মোট ১৪৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩১ টি বাস, ১৫ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৪৫ সিএনজি ও ৯১ টি মোটরসাইকেলসহ মোট ২৭৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৪ টি বাস, ৩ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৬৭ টি মোটরসাইকেলসহ মোট ১৯১ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪২০ টি গাড়ি ডাম্পিং ও ২৭০ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।