হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সকল শহীদের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
শুক্রবার (৬ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি চাষীদের উদ্দেশে বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল পাট চাষের দিকে নজর দিতে হবে। তিনি উদাহরণ হিসেবে আধুনিক চাষ পদ্ধতি গ্রহণ এবং উৎপাদন বৃদ্ধি করার আহ্বান জানান।
উদ্যোক্তাদের উদ্দেশে রাষ্ট্রপতি আরও বলেন, বাজারের চাহিদা অনুযায়ী নতুন ও মানসম্মত স্বাস্থ্য পণ্য উদ্ভাবনে এগিয়ে আসুন। তিনি বলেন, অল্প মূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণন করতে হবে এবং সৃজনশীল তরুণ প্রজন্ম স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে “মেড ইন বাংলাদেশ” ব্র্যান্ডিং ও বৈশ্বিক ই-কমার্স প্লাটফর্মে নতুন সম্ভাবনা উন্মোচন করুন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!