র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি)—এই তিন গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার।
নতুন নিয়োগ অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র্যাবের মহাপরিচালক (ডিজি), পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবির প্রধান এবং অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
নতুন র্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ এর আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের সময় পদোন্নতি বঞ্চিত ছিলেন বলে জানা যায়।
অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, যিনি বাগেরহাটের বাসিন্দা, তিনিও ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তিনি পুলিশ সদর দপ্তরের এইচআরএম অ্যান্ড ডেভেলপমেন্ট শাখায় কর্মরত ছিলেন। এর আগে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক এই শিক্ষার্থী মাঠপর্যায়ে অপারেশন পরিচালনায় দক্ষ হিসেবে পরিচিত।
অন্যদিকে মোসলেহ উদ্দিন আহমদ পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন শাখায় দায়িত্ব পালন করছিলেন। ২০২৫ সালের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান। ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সৎ, দক্ষ ও যোগ্য পুলিশ কর্মকর্তা হিসেবে বাহিনীতে তার সুনাম রয়েছে। খাগড়াছড়ির রামগড় উপজেলায় তার জন্ম।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!