ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব নিলেন রোকনুজ্জামান রোকন
ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব নিলেন রোকনুজ্জামান রোকন।   ছবি: সংগৃহীত

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান রোকন।

সোমবার সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে রোকনের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী প্রশাসক ও বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।

এ সময় ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ও মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলুসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

এর আগে সিটি করপোরেশনের পক্ষ থেকে নতুন প্রশাসককে সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা বরণ করে নেন। পরে নগর ভবনের সামনে দোয়ার আয়োজন করা হয়। 

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রশাসক রোকনুজ্জামান রোকন বলেন, প্রধানমন্ত্রী যে দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সকলের সহযোগিতায় পালন করার চেষ্টা করবো। তিনি যানজটমুক্ত, জলাবদ্ধতা নিরসন এবং পরিচ্ছন্ন নগরী গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।