ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান রোকন।
সোমবার সকালে সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে নবনিযুক্ত প্রশাসক রোকনুজ্জামান রোকনের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী প্রশাসক ও বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।
এ সময় ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ও মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলুসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নতুন প্রশাসককে সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা বরণ করে নেন। পরে নগর ভবনের সামনে দোয়ার আয়োজন করা হয়।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রশাসক রোকনুজ্জামান রোকন বলেন, প্রধানমন্ত্রী যে দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সবার সহযোগিতায় তা পালন করার চেষ্টা করব। তিনি যানজটমুক্ত, জলাবদ্ধতামুক্ত এবং পরিচ্ছন্ন নগরী গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!