ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির বর্তমান উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।
সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকা অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। গত ২২ ফেব্রুয়ারি ঢাবির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের আবেদন জমা দেন। মূলত ১০ ফেব্রুয়ারি আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় তিনি রাষ্ট্রপতির কাছে আবেদনপত্র জমা দেন এবং নিজের মূল পদ—উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক হিসেবে দায়িত্বে ফেরার আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রশাসনিক পরিবর্তন শুরু হয়।
অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বর্তমানে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন এবং গবেষণা ও একাডেমিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার ফলে তিনি শিগগিরই নিজ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে দেশের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!