মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সূচনা দিবস এটি। রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশের এই দিনে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করবে মুক্তিযুদ্ধের বীর শহীদ ও সূর্যসন্তানদের।
ইতোমধ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধকে লাখো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। দিবসটির আনুষ্ঠানিকতা ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
বিগত কয়েক দিন ধরে চলা ধোয়া-মোছা ও সংস্কার কাজ শেষে স্মৃতিসৌধ চত্বর এখন নতুন রূপ ধারণ করেছে। লাল-সবুজের আবহে পুরো আঙ্গিনা সাজানো হয়েছে বাহারি ফুল দিয়ে।
স্মৃতিসৌধের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে কয়েক স্তরের নজরদারি। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাদা পোশাকে ও পোশাকে তৎপর রয়েছেন। এদিকে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মহড়ায় শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।
ভোর হওয়ার সাথে সাথেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হবে দিবসের মূল কর্মসূচি। রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধের ফটক উন্মুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। এরপরই ফুল হাতে ঢল নামবে নানা শ্রেণি-পেশার মানুষের। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পাশাপাশি ব্যক্তিগতভাবেও অনেকেই আসবেন বীর সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জানাতে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!