রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারে একটি পাঞ্জাবির দোকানকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কিত ঘটনার পর হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজাকে ক্লোজড করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)-কেও ক্লোজড করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে ওসি গোলাম মর্তুজাকে ডিএমপি হেডকোয়ার্টার্সে এবং সংশ্লিষ্ট এএসআইকে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ২০ মার্চ, যখন বিশাল সেন্টারের ‘নবীন ফ্যাশনস’ নামের একটি দোকানে পাঞ্জাবি বিক্রির বিশেষ অফার দেওয়া হয়। এ অফারকে কেন্দ্র করে দোকান কর্তৃপক্ষ ও মার্কেট কমিটির মধ্যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
ডিএমপি জানায়, এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলা বা সরাসরি সম্পৃক্ততা ছিল কি না, তা তদন্ত করে দেখতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত চলাকালে স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্লোজড করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!