রাজধানীর খিলক্ষেত এলাকায় দোকানদারদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়, মারধর ও দোকান ভাঙচুরের অভিযোগে ভুয়া সাংবাদিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সম্প্রতি খিলক্ষেত ও হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সাইফুল ইসলাম ওরফে সাইফ সুজা (৪৩), মো. নুরুল আমিন শিমুল (২৪) এবং মো. আব্দুল কুদ্দুস (৩১)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, খিলক্ষেত বাজারের বেপারীপাড়া মাছ বাজারে বাদীর মালিকানাধীন জমিতে ১৪-১৫টি অস্থায়ী দোকান রয়েছে। গত এক সপ্তাহ ধরে আসামিরা দোকানদারদের কাছ থেকে প্রতিদিন ৫০০ টাকা করে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ভয়ভীতি ও হুমকি দিতে থাকে।
গত ২৮ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা দলবদ্ধ হয়ে দোকানে গিয়ে আবারও চাঁদা দাবি করে। এ সময় মো. আজহারুল (৩৫) নামে এক দোকানদার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শিমুল তাকে মারধর করে আহত করে। পরে জোরপূর্বক তার কাছ থেকে ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং দোকানে ভাঙচুর চালিয়ে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি করা হয়। যাওয়ার সময় আসামিরা হুমকি দেয়— চাঁদা না দিলে সব দোকান বন্ধ করে দেওয়া হবে এবং প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি ও প্রতারণা করে আসছিলেন। তিনি একটি অনলাইন পত্রিকার সম্পাদক দাবি করে ফেসবুকে ‘সময়ের কথা’ নামে একটি পেজ পরিচালনা করতেন এবং সেই পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করতেন।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে খিলক্ষেত থানায় মামলা দায়ের করা হয়। পরে তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেপারীপাড়া এলাকা থেকে শিমুল ও কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী হাতিরঝিল থানার উলন রোড এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!