টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন অভিনয় শিল্পীরা। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবারও (৭ এপ্রিল) নিরাপত্তার দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।
মূলত, এদিন প্রযোজক-পরিচালক থেকে ফেডারেশন, ইম্পা সকলের সঙ্গেই অভিনেতা-অভিনেত্রীরা দফায় দফায় বৈঠক সারবেন৷ শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থার দাবি ও তার সঙ্গে রাহুল বন্দ্যোপাধ্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি নিয়েই এই কর্মবিরতির ডাক সকল তারকাদের৷ এরই অংশ হিসেবে সকাল ১০টা থেকে একে একে তারকারা এসে উপস্থিত হন৷ এদিন স্টুডিওপাড়ায় উপস্থিত হন প্রয়াত রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও৷
গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল। অভিনেতার এমন মর্মান্তিক পরিণতি সিনেইন্ডাস্ট্রির শিল্পী, কলাকুশলীদের নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
ভবিষ্যতে যাতে টালিগঞ্জ স্টুডিওপাড়ার আর কোনো সদস্যকে এমন পরিণতির শিকার না হতে হয়, তার জন্যে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা এবং প্রযোজকরা একজোট হয়ে শিল্পী-কলাকুশলীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে কর্মবিরতির আহ্বান জানিয়েছিলেন।
সেই ডাকে সাড়া দিয়েই মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে স্তব্ধ টালিউড। নেই তারকাদের ব্যস্ততা। কলাকুশলীদের হাঁকডাক। এমনকি স্টুডিও চত্বরে কর্তব্যরত নিরাপত্তারক্ষীরাও সন্দিহান, ফের কবে শুটিং শুরু হবে, তা নিয়ে। কারও অনুমান, এই অচলাবস্থা পরিস্থিতি কাটতে হয়তো এক সপ্তাহ লাগতে পারে। তবে সময় লাগলেও তারকা থেকে কলাকুশলীদের সিংহভাগ মন খারাপ করতে নারাজ! সকলেই একবাক্যে রাহুল বন্দ্যোপাধ্যায়ের বিচারের দাবিতে এই ধর্মঘটকে সর্মথন করেছেন।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যার বৈঠকে বাংলা সিনেদুনিয়ার সমস্ত সংগঠন সম্মিলিতভাবে ৭ মার্চ থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিল। এই ধর্মঘটকে যে সকলে একজোট হয়ে সমর্থন জানিয়েছেন, মঙ্গলবার সকালে বাংলা সিনেদুনিয়ার একাধিক স্টুডিওর থমথমে চিত্রই তা বলে দেয়। নিত্যদিন ভোর থেকেই যেখানে লাইট, ক্যামেরা, অ্যাকশন সচল থাকে, সেখানে এদিন সমস্ত শুটিং ফ্লোরে তালা ঝুলছে। কেউ কেউ আবার আশাবাদী, মঙ্গলবার বিকেলের বৈঠকে যদি কিছু সুরাহা হয় তবে খুব শিগগিরি শুটিং শুরু হবে।
সকাল থেকেই টেকনিশিয়ান্স স্টুডিয়োতে হাজির হয়েছেন শিল্পী-কলাকুশলীরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত, অম্বরীশ ভট্টাচার্য, সুমন্ত, মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, সুদীপ্তা চক্রবর্তী, রাহুল মজুমদার, সৌমিতৃষা কুণ্ডু, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস থেকে ইমপা সভাপতি পিয়া সেনগুপ্ত-সহ গোটা পশ্চিম বাংলার বিনোদন দুনিয়া। সকলের মুখেই এক কথা, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় চলে গিয়ে শিখিয়ে দিয়ে গেল, সতর্ক করে দিয়ে গেল সকলকে। যদিও বেলা বাড়তেই টেকনিশিয়ান্স স্টুডিও ছেড়ে বেরিয়ে যান শ্রীলেখা ৷
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!