তামিল টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যম রহস্যজনকভাবে মারা গেছেন। জনপ্রিয় ধারাবাহিক ‘কয়াল’-এ অভিনয়ের মাধ্যমে তিনি দক্ষিণি ছোট পর্দায় পরিচিতি পান। সোমবার চেন্নাইয়ে তাঁর ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে করা হলেও মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
৩৬ বছর বয়সী এই অভিনেত্রীর জন্ম শ্রীলঙ্কায়। শুটিংয়ের কাজের জন্য তিনি চেন্নাইয়ের পোরুর এলাকার আইয়্যাপ্পন্থাঙ্গলে একটি বাসায় থাকতেন। গত মাসের শুরুতেই সেখানে উঠেছিলেন তিনি। রোববার রাতে ওই বাসাতেই এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভারতীয় কয়েকটি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনার সময় সুভাষিণী তাঁর স্বামী বিপিন চন্দ্রণের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। অভিযোগ রয়েছে, সেই সময়ই তিনি আত্মহত্যা করেন। পরিস্থিতি বুঝতে পেরে তাঁর স্বামী অ্যাপার্টমেন্টের নিরাপত্তাকর্মীদের বিষয়টি জানান এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ চেন্নাইয়ের কিলপক মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কা থেকে চেন্নাইয়ে আসেন সুভাষিণী। শুরুতে অডিশন ও ছোট ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন। পরে ‘কয়াল’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান তিনি।
তাঁর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও ভক্তরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!