শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে একটি পাইলট প্রকল্প আগামী সপ্তাহ থেকে চালু করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর দনিয়া কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফ।
শিক্ষামন্ত্রী বলেন, প্রস্তাবিত ব্যবস্থায় শনিবার, সোমবার ও বুধবার সশরীরে ক্লাস হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে পাঠদান চলবে।
তিনি জানান, শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে ক্লাস চালু করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ডিজিটাল শিক্ষার প্রতি শিক্ষার্থী ও শিক্ষকদের আরও অভ্যস্ত করে তোলাই মূল লক্ষ্য।
মন্ত্রী আরও বলেন, এটি আপাতত একটি পরীক্ষামূলক উদ্যোগ। শুরুতে মহানগর ও মেট্রোপলিটন এলাকার যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেগুলোতে এ পদ্ধতি চালু করা হবে। সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে বাস্তবায়ন করা হতে পারে।
শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থেকেই অনলাইন ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এ জন্য ইন্টারনেটসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।
তবে সব প্রতিষ্ঠানের জন্য এ ব্যবস্থা বাধ্যতামূলক করা হচ্ছে না বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, যাতে শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!