জাতীয় সংসদে বিল পাসের আলোচনায় বক্তব্যের সময় বরাদ্দ নিয়ে বিরোধী দল, স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে যুক্তি-পাল্টা যুক্তি দেখা গেছে। বিরোধী দলের পক্ষ থেকে নির্ধারিত সময়কে অপ্রতুল বলা হলে স্পিকার তা কিছুটা বাড়ানোর আশ্বাস দেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল-২০২৬’ পাসের পর এই আলোচনা শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বিরোধী দলীয় নেতা বলেন, বিলে দেওয়া ভিন্নমত (ডিসেন্টিং ওপিনিয়ন) তুলে ধরার জন্য দুই মিনিট সময় যথেষ্ট নয়। এত অল্প সময়ে মতামতের প্রেক্ষাপট ব্যাখ্যা করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, ট্রেজারি বেঞ্চের সদস্যরা তুলনামূলক বেশি সময় পাচ্ছেন, যা বিতর্কের ভারসাম্য নষ্ট করছে।
জবাবে স্পিকার জানান, অতীতের নজির অনুযায়ী আপত্তি উত্থাপনের ক্ষেত্রে সাধারণত দুই মিনিট সময় দেওয়া হয়। তবে এবার তিনি সময় বাড়িয়ে ছয় মিনিট করেছেন এবং ভবিষ্যতেও প্রয়োজনে সময় কিছুটা বাড়ানোর কথা বিবেচনা করা হবে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদের কার্যপ্রণালী বিধি অনুসরণ করেই আলোচনা হচ্ছে। তিনি জানান, দ্বিতীয় বা তৃতীয় পাঠের সময় বিরোধী দল চাইলে বিধি অনুযায়ী আরও আলোচনা করার সুযোগ পেতে পারে।
তিনি আরও বলেন, আপত্তি উত্থাপনকারীদের জন্য ইতোমধ্যে নির্ধারিত সময়ের তুলনায় বাড়তি সময় দেওয়া হয়েছে এবং নিয়ম মেনেই আলোচনা এগিয়ে নেওয়া হবে।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!