রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের দক্ষিণ পাশে জিপিও লিংক রোডের দুই পাশের ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে অভিযান শুরু হয়। এতে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট, সম্পত্তি বিভাগের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযানের খবর পেয়ে অনেক দোকানি আগেই তাদের অস্থায়ী দোকান সরিয়ে নেন। তবে যেসব দোকান রয়ে গেছে, সেগুলো উচ্ছেদ করা হচ্ছে।
ডিএসসিসি সূত্র জানায়, গত ১০ মার্চ বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আগে বুধবার (৮ এপ্রিল) রাজধানীর সায়েদাবাদ এলাকায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়, যেখানে টিটিপাড়া মোড় থেকে ধোলাইপাড় পর্যন্ত ২৪০টি অবৈধ বাস কাউন্টার চিহ্নিত করা হয় এবং অপসারণ শুরু হয়।
এছাড়া রাজধানীর মগবাজার, কাকরাইল, বাংলামোটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এবং জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!