বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে। এ নিয়ে ৯৪তমবারের মতো সময় বাড়ানো হলো।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ১৮ মে তারিখ নির্ধারণ করেন।
এ দিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত তারিখ ছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন জমা দিতে না পারায় সময় বাড়ানোর আবেদন করে। আদালত তা মঞ্জুর করেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। সুইফট কোড ব্যবহার করে এই অর্থ ফিলিপাইনে পাচার করা হয় বলে তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় ওই বছরৈর ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলা করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও তথ্যপ্রযুক্তি আইনে করা মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!