জাতীয় সংসদের অধিবেশন থেকে আবারও ওয়াকআউট করেছে বিরোধী দলীয় জোট।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে বিরোধী দলীয় সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন।
সংসদের বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, বিরোধীদলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজ পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই সংসদ থেকে ওয়াকআউট করছি।’
ওয়াকআউট ঘোষণা দিয়ে তিনি জোটের সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
এ সময় ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমি ধন্যবাদ জানানোর জন্য উঠছি। আইন প্রণয়ন প্রক্রিয়ার ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং—সব ধাপেই তারা অংশ নিয়েছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পর ওয়াকআউটের কোনো অর্থ আছে কিনা, সেটি ভেবে দেখার বিষয়। অংশগ্রহণের জন্য তাদের ধন্যবাদ জানাই। আশা করি মাগরিবের নামাজের পর তারা আবার অধিবেশনে অংশ নেবেন।’
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে বিরোধী দলের পক্ষ থেকে সংসদে একাধিকবার ওয়াকআউটের ঘটনা ঘটেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!