পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি আর বিজ্ঞানমনস্কতাকে উৎসাহিত করতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এই মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
সকাল থেকেই মেলা প্রাঙ্গণে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। মেলায় বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা তাদের হাতে তৈরি পরিবেশবান্ধব জ্বালানি, রোবটিক্স, আধুনিক কৃষি ব্যবস্থাপনা এবং তথ্যপ্রযুক্তি নির্ভর নানা গবেষণামূলক প্রকল্প প্রদর্শন করেন। খুদে বিজ্ঞানীদের এই সৃজনশীলতা ও উদ্ভাবন উপস্থিত দর্শনার্থীদের নজর কাড়ে।
বিকেলে মেলা শেষে অংশগ্রহণকারী সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপামনি দেবী।
তিনি বলেন, “বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির। দেশের সার্বিক অগ্রগতির জন্য শিক্ষার্থীদের এখন থেকেই বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে উঠতে হবে। তরুণদের এই নতুন নতুন উদ্ভাবনী চিন্তাগুলোই ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।”
উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন-নবী-রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. মোস্তাক আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার লুৎফুল কবীর মো. কামরুজ্জামান এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. ফরহাদ হোসেন প্রমুখ।
বক্তারা বিজ্ঞানের উৎকর্ষ সাধনে তরুণ প্রজন্মকে আরও বেশি গবেষণামুখী হওয়ার আহ্বান জানান। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। দিনব্যাপী এই আয়োজনে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও বিজ্ঞানুরাগীরা উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!