জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল
জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল।   ছবি: সংগৃহীত

সংসদে ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে ওয়াকআউটের পর এবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

বিরোধীদলের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, 'গণবিরোধী' বিল পাসের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট এবং সার্বিক বিষয়ে বিরোধীদলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল।

ওয়াকআউটের আগমুহূর্তে স্পিকারের অনুমতিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘দুঃখজনক হলেও সত্য যে, বিরোধীদলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়েকটি 'গণবিরোধী' বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করছি।’